সচিব হলেন সাতজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিব হিসেবে পদোন্নতি পেলেন সরকারের ভারপ্রাপ্ত সচিব ও সচিব পদমর্যাদায় দায়িত্ব পালনকারী সাতজন। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।
পদোন্নতি পাওয়া ব্যক্তিরা হলেন নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব গোলাম রব্বানী, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য এস এম গোলাম ফারুক, বাংলাদেশ লোকপ্রশাসক প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর খন্দকার মো. ইফতেখার হায়দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শেলিনা আফরোজা, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ইকবাল খান চৌধুরী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাছিমা বেগম। এই সাতজনই যে মন্ত্রণালয় ও দপ্তরে আছেন, সেখানেই পদায়ন করা হয়েছে।