সচিব হলেন ১৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ভারপ্রাপ্ত সচিব এবং একই পদমর্যাদায় কর্মরত ছিলেন এমন ১৭ জনকে পূর্ণ সচিব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোর কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।কয়েক দিন আগে পূর্ণ সচিব করার জন্য পদোন্নতির সুপারিশ করা কমিটি (সুপিরিয়র সিলেকশন বোর্ড) তাঁদের পূর্ণ সচিব করার জন্য সুপারিশ করেছিল। এর ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে গতকাল এ আদেশ জারি করা হয়েছে।