সচিব হলেন ৯ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনের নয়জন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া এই কর্মকর্তাদের সবাই ভারপ্রাপ্ত সচিব বা ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এ হান্নান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর শিকদার, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ শফিকুল আজম, পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সদস্য আরাস্তু খান ও হুমায়ুন খালিদ, বেসরকারীকরণ কমিশনের ভারপ্রাপ্ত সদস্য শ্যামল কান্তি ঘোষ, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সচিব ও দুর্নীতি দমন কমিশনের সচিব মাকসুদুল হাসান খান।