সচিবকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কৃতী সন্তান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সচিব আবদুল মালেককে সংবর্ধনা দেওয়া হয়েছে। পটুয়াখালী প্রেসক্লাবের উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের ড. আতাহার উদ্দিন মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অমিতাভ সরকার, জেলা পরিষদের প্রশাসক খান মোশারফ হোসেন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জি, পৌর মেয়র মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুজ্জামান প্রমুখ।