সচিবসহ কিছু পদে রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্যসচিব শেখ আলতাফ আলীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। গত সোমবার সংস্থাপন মন্ত্রণালয় থেকে সরকারি এই আদেশ জারি করা হয়। এ ছাড়া লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের এমডিএস আশরাফ হোসেনকে মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। ওই অধিদপ্তরের মহাপরিচালক রওশন আরা বেগমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ ছাড়া ওএসডি থাকা যুগ্ম সচিব সফি-উল-আলমকে লোক প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের এমডিএস পদে বদলি করা হয়েছে।