সচিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।গত রোববার জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সহকারী জজ কৃষ্ণকান্তের আদালতে মামলাটি করেন উপজেলার পালশা গ্রামের মুক্তিযোদ্ধা মামুনুর রশীদের মেয়ে জেসমিন আকতার। মামলার অন্য বিবাদীদের মধ্যে রয়েছেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), জয়পুরহাটের জেলা প্রশাসক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক, সহকারী পরিচালক (নিয়োগ) ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এ ছাড়া মামলায় জয়পুরহাটে সহকারী শিক্ষক পদে চাকরি পাওয়া কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার ১০ মুক্তিযোদ্ধার সন্তানকে বিবাদী করা হয়েছে।ওই ১০ জনের নিয়োগ বাতিলে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, এই মর্মে আদালত গতকাল প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ বিবাদী ছয় সরকারি কর্মকর্তার প্রতি নোটিশ জারি করেছেন। এ ব্যাপারে জেসমিনের আইনজীবী মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, আদালত মামলার বিবাদী ছয় সরকারি কর্মকর্তাকে নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন।মামলার আরজি ও জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য সংরক্ষিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য ২০১০ সালে ৯ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুসারে জয়পুরহাট জেলার ২৩৫ জন মুক্তিযোদ্ধার সন্তান আবেদন করে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৫৬ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন এবং মৌখিক পরীক্ষা দেন।জয়পুরহাট জেলায় সংরক্ষিত ৪০টি শূন্য পদ থাকলেও এর মধ্যে ৩৫ জনকে গত ২৫ আগস্ট নিয়োগপত্র দেওয়া হয়, অন্য পাঁচজনের নিয়োগপত্র স্থগিত করা হয়। এর মধ্যে জয়পুরহাটের ২৫ জন মুক্তিযোদ্ধার সন্তান নিয়োগ পান। অন্য ১০ জনের মধ্যে কুড়িগ্রামের নয়জন এবং দিনাজপুরের একজন প্রার্থী রয়েছেন। অন্য পাঁচজনের নিয়োগপত্র স্থগিত করা হয়।