সচিবালয়ে দুই ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের দুটি ভবন গতকাল বুধবার দীর্ঘ দুই ঘণ্টার বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছিল। সকাল ১০টা ৫৭ মিনিটে চার ও নয় নম্বর ভবনে এই বিভ্রাট শুরু হয়। এ সময় বন্ধ হয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহ দুপুর একটায় চালু হয়। 

সচিবালয়ে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান ডিপিডিসির নির্বাহী পরিচালক (পরিচালন) রমিজউদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে তাঁদের প্রকৌশলীরা গিয়ে দেখেন বিতরণ উপকেন্দ্রের ডিপিডিসির অংশে কোনো সমস্যা নেই। কিন্তু গণপূর্ত অধিদপ্তরের অংশ প্রায় পুড়ে যাওয়ায় বিতরণ বন্ধ হয়েছে।

সচিবালয়ের চার নম্বর ভবনে খাদ্য ও ৎণ, কৃষি, ভূমি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, তথ্য, আইন এবং নয় নম্বর ভবনে সচিবালয় ক্লিনিক ও তথ্য অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ের অবস্থান। দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাটের কারণে এসব মন্ত্রৎণালয়ের অনেক কর্মকর্তাই বাইরে বের হয়ে আসতে বাধ্য হন।

সচিবালয়ের গণপূর্ত বিভাগের একজন প্রকৌশলী বলেন, বিতরণ উপকেন্দ্রের তাঁদের অংশটি অনেকদিন মেরামত ও পুনর্বাসন করা হয়নি। এরমধ্যে ভবন দুটিতে বিদ্যুতের ব্যবহারও অনেক বেড়েছে। সেই কারণেই সমস্যা দেখা দিয়েছে।

বিদ্যুৎ মন্ত্রৎণালয়ের সূত্র জানিয়েছে, চাহিদা ও ব্যবহার বেড়ে  যাওয়ায় সারা দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাই ওভারলোডেড হয়ে পড়েছে। এখন দেখা যাচ্ছে সচিবালয়ের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাও তার বাইরে নেই।

বিদ্যুৎ মন্ত্রৎণালয়ের নীতি সহায়তা ও গবেষণা সংস্থা পাওয়ার সেলের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, বিতরণ ব্যবস্থা ওভারলোডেড হওয়ায় প্রতি বছর প্রায় ৩০০ কোটি টাকা দামের ৪০ হাজার ট্রান্সফরমার পুড়ে  যাচ্ছে। গত আগস্ট মাসেই ট্রান্সফরমার পুড়েছে চার হাজার ৪০টি। এর ফলে বিতরণ ব্যবস্থা আরও অস্থিতিশীল হয়ে পড়ছে। বাড়ছে গ্রাহকের দুর্ভোগ।

পাওয়ার সেলের পরিচালক (বাণিজ্যিক) এম আমজাদ হোসেন পরিচালিত ওই সমীক্ষার প্রতিবেদনটি গত ১০ সেপ্টেম্বর বিদ্যুৎ মন্ত্রৎণালয়ের সমন্বয় সভায় উপস্থাপন করা হয়। তাতে বলা হয়, বিতরণ ব্যবস্থা ওভারলোডেড হওয়া ছাড়াও ট্রান্সফরমারগুলোর মান ভালো না হওয়ায় পোড়ার ঘটনা বেশি ঘটে।

ট্রান্সফরমারকে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার হূিপণ্ড বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, একটি বিতরণ ব্যবস্থা গড়ে তোলার মোট ব্যয়ের প্রায় ২০ শতাংশ হয় ট্রান্সফরমারে। প্রতিটি ট্রান্সফরমারের নির্দিষ্ট বিতরণ ক্ষমতা থাকে। কিন্তু যে ট্রান্সফরমারগুলো কেনা হয়, সেগুলোর প্রতিটি সেই ক্ষমতার কিনা তা যথাযথভাবে পরীক্ষা করা হয় না। ৫০০ ট্রান্সফরমার কিনলে হয়তো ১০টি পরীক্ষা করা হয়।

তা ছাড়া, একেকটি ট্রান্সফরমারের মাধ্যমে গ্রাহক কী পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে তারও সঠিক হিসাব করা হয় না। ফলে ট্রান্সফরমারের প্রকৃত ক্ষমতা ও গ্রাহকের ব্যবহারের মধ্যে প্রায়শই ভারসাম্য নষ্ট হয়ে ট্রান্সফরমার পুড়ে যায়। কিন্তু পুড়ে যাওয়া ট্রান্সফরমার প্রতিস্থাপনে অনেক সময় নেওয়া হয়। গ্রামাঞ্চলে কখনো কখনো কয়েক মাস পর্যন্ত সময় নেওয়া হয়। ফলে গ্রাহকের ভোগান্তির সীমা থাকে না।

ট্রান্সফরমার পুড়ে যাওয়া রোধে যে সব কারিগরি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হয় না। মান ভালো না হওয়ায় অনেক ট্রান্সফরমারের মধ্যে পানি ঢোকে। ট্রান্সফরমারের ভেতরে যে তেল থাকে তা বছরের পর বছর পরীক্ষা করা হয় না। গ্রাহকের মিটার পরীক্ষা করে একেকটি ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের প্রকৃত পরিমাণ নির্ধারণেরও কার্যকর উদ্যোগ নেই। ট্রান্সফরমারের মান পরীক্ষা ও মেরামতের কারখানাও সব বিতরণ কোম্পানির নেই।

দেশে এখন বিদ্যুৎ বিতরণ কোম্পানি পাঁচটি—পিডিবি, আরইবি, ডিপিডিসি, ডেসকো এবং ওজোপাডিকো। মোট সাত লাখ ১৫ হাজার ট্রান্সফরমারের মাধ্যমে এই পাঁচটি কোম্পানি সারা দেশে বিদ্যুৎ বিতরণ করছে। এর প্রায় ৮০ শতাংশ ট্রান্সফরমার ওভারলোডেড। আর বছরে ট্রান্সফরমার পুড়ে যাওয়ার হার প্রায় সাড়ে পাঁচ শতাংশ যা বাংলাদেশের মতো অন্যান্য দেশে এক শতাংশেরও কম। 

মন্ত্রৎণালয় সূত্র জানিয়েছে, ট্রান্সফরমার পোড়ার ঘটনা কমিয়ে আনার জন্য একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।