সচিবালয়ের ক্যানটিনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সচিবালয়ের ৪ নম্বর ভবনের ক্যানটিনে গত বৃহস্পতিবার অগ্নিকাণ্ড হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ঘটনাটি ঘটেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, সচিবালয়ের ৪ নম্বর ভবনের পূর্ব পাশে টিনশেডের অস্থায়ী একটি ক্যানটিন রয়েছে। ওই ক্যানটিনে রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ক্যানটিনের লোকজনের
কাছ থেকে খবর পেয়ে সচিবালয়ের ভেতরের ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আগুন ছড়িয়ে যাওয়ার আগেই তা দ্রুত নিভিয়ে ফেলেন তাঁরা। আগুনে ক্যানটিনের একটি ফ্রিজ নষ্ট হয়ে গেছে। তবে অন্য কোনো জিনিস পুড়ে যায়নি বা কেউ হতাহত হয়নি।