সচিবালয় থেকে মাইক্রো চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেই প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতর থেকে একটি মাইক্রোবাস চুরি হয়েছে। গত শনিবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওই মাইক্রোবাসটি চুরি হয় বলে জানিয়েছেন একই বিভাগের একজন কর্মকর্তা। এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।