সচিবালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিঁড়ির কাছে একটি কক্ষে গতকাল বুধবার আগুন লাগে৷ তবে কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে তেমন কোনো ক্ষতি হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিকেল পৌনে চারটার দিকে হঠাৎ আগুন লাগলে আশপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়৷ ফলে সেখানে আতঙ্ক দেখা দেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কারণ, গতকাল সচিবালয়ে বেশ কয়েকবার বিদ্যুৎ চলে যায়।