সচিবালয়ে এক ব্যক্তি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সাংসদ ও সাংবাদিক পরিচয় দিয়ে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের সময় গতকাল বুধবার পুলিশের হাতে আটক হয়েছেন খন্দকার মাহতাব উদ্দিন নামের এক ব্যক্তি। পরে অপরাধের জন্য ক্ষমা চাওয়ায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সচিবালয়ে দায়িত্বরত পুলিশ জানায়, ওই ব্যক্তি দুপুরে সচিবালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাঁর পরিচয়পত্রের মেয়াদ আছে কি না দেখতে চান। দৈনিক নিরাপদ পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে প্রবেশ করছিলেন তিনি। কিন্তু পরিচয়পত্র দেখে পুলিশের সন্দেহ হয়।
সচিবালয়ে নিরাপত্তার দায়িত্বরত পুলিশের উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সাংসদ পরিচয় দিয়ে প্রবেশ করে মূলত ওই ব্যক্তি বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করেন।