সচিবালয়ে একসঙ্গে কাজ করবেন সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি
বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি

বিদ্যমান পরিস্থিতিতে আপাতত সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারী নিয়ে অফিসের কাজ চলবে। একইসময় আরও ২৫ শতাংশ কর্মকর্তা কর্মচারী অনলাইনে কাজে যুক্ত থাকবেন । এভাবে পালাক্রমে অফিসের কাজ চলবে। আর দেশের অন্যান্য অফিসগুলোতে প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা কর্মচারী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সংক্রমণ থেকে সুরক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রথম আলোকে জানান তিনি।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, আমরা আগেই বলেছি মন্ত্রণালয় ও বিভাগগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে অফিস চালাবে।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে ৬৬ দিন বন্ধের পর গতকাল রোববার থেকে সরকারি বেসরকারি অফিসগুলো খুলেছে ।