সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় অলি জড়িত নন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৯ এপ্রিল সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ জাতীয় নেতারা কোনোভাবেই জড়িত নন। গত ২৬ এপ্রিল থেকে আজ পর্যন্ত অলি আহমদ চট্টগ্রাম ও কক্সবাজারে ব্যক্তিগত ও দলীয় কাজে ব্যস্ত ছিলেন। এই মামলার সঙ্গে তাঁর বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এলডিপি (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মহানগর সভাপতি মো. ছলিম উল্লাহ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর এলডিপির সাধারণ সম্পাদক সৈয়দ শওকত ওসমান, সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ, উত্তর জেলার সভাপতি ও সাবেক সাংসদ মো. নুরুল আলম, সহসভাপতি ফজলুল কাদের তালুকদার, সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন, দক্ষিণ জেলা এলডিপির সহসভাপতি এ জি এম শাহজাহান, মোহাম্মদ আলী প্রমুখ।সংবাদ সম্মেলনে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।