সচিবালয়ে সাংবাদিক প্রবেশে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছেন না সেখানকার দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। তাঁরা বলছেন, সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার ব্যাপারে তাঁদের নির্দেশনা দেওয়া আছে।

সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী সাংবাদিকদের এই তথ্য দেন।
এ ব্যাপারে স্বরাষ্ট্রসচিব মোস্তাক আহমেদ জানিয়েছেন, তিনি বিষয়টি জানেন না। তবে বিষয়টি দেখছেন বলে প্রথম আলো ডটকমকে জানিয়েছেন তিনি।
আজ মন্ত্রিসভার দপ্তর বদল, গেজেট প্রকাশ বিষয়ে জানতে শতাধিক সাংবাদিক সচিবালয়ের বাইরে অপেক্ষা করছেন। সারা দিনে সচিবালয়ে ঢুকতে কোনো বাধা না থাকলেও রাতে সাংবাদিকদের আটকে দেওয়া হয়।