সচিবালয়ে স্টিকার নিয়ে গাড়ি প্রবেশের সিদ্ধান্ত কার্যকর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপত্তার স্বার্থে ও স্থান সংকুলানের অভাবে সচিবালয়ে গাড়ি প্রবেশে স্টিকার-পদ্ধতি কার্যকর করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে এ পদ্ধতি চালু হওয়ার কথা থাকলেও গতকাল থেকে তা কার্যকর করা হয়।স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, সিদ্ধান্ত হঠাত্ করে কার্যকর করা হয়নি। আগেই ঘোষণা করা ছিল ১ জানুয়ারি থেকে কার্যকর করার কথা।স্বরাষ্ট্রসচিব বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য হলুদ ও বিভিন্ন সংস্থার জন্য কমলা এবং অনিয়মিত যাতায়াতকারীরা গাড়ি নিয়ে প্রবেশ করতে হলে সাদা রঙের স্টিকার নিতে হবে।