সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেখে মনে হবে মস্ত এক সিগারেট। আসলে এটি কাগজে তৈরি ডামি একটি সিগারেট। গতকাল সকালে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিগারেটের ডামি পুড়িয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উদ্যাপন করা হয়। সচেতনতামূলক এ কর্মসূচিটি যৌথভাবে আয়োজন করে সিলেটের জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়সহ বেসরকারি সংস্থা সীমান্তিকের ‘তামাকমুক্ত সিলেট প্রকল্প’ ও ‘অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স’ (আত্মা) নামের সংগঠন। সিগারেটের ডামি পোড়ানোর সময় সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সিলেটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. নূরে আলম, সীমান্তিকের প্রকল্প সমন্বয়ক মাসুম বিল্লাহ চৌধুরী বক্তব্য দেন।