প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার সংরক্ষণবিষয়ক সংগঠন ‘প্রাধিকার’ শকুন রক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টিতে হবিগঞ্জের রেমা-কালেঙ্গা বন থেকে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত বিশেষ কর্মসূচি শুরু করেছে। গতকাল শনিবার আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবসে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার একডালা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সচেতনতামূলক এক সভার মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। আজ রোববার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রার মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে। প্রাধিকার জানায়, হবিগঞ্জের চুনারুঘাটের রেমা-কালেঙ্গা বন বাংলাদেশে শকুনের একমাত্র প্রাকৃতিক অভয়ারণ্য। এ অভয়ারণ্যে শকুনের নিরাপত্তায় একটি ‘খাবার স্টেশন’ স্থাপন বিষয়ে ওই এলাকার শিক্ষার্থীদের সচেতন করতে সভার আয়োজন করা হয়।