সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নাম মাদকবিরোধী, ইভ টিজিংবিরোধী, দুর্নীতিবিরোধী, অপসংস্কৃতিবিরোধী, বইপ্রেমী, প্রকৃতিপ্রেমী ও অসাম্প্রদায়িক মুক্তমনা একাদশ। এগুলো একেকটি ক্রিকেট দলের নাম। দলগুলো সম্প্রতি রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত এক ব্যতিক্রমর্ধী ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়।‘নতুন আলোয় জাগুক তারুণ্য’ স্লোগান সামনে রেখে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সামাজিক সংগঠন একজ জাগরণ আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গতকাল সোমবার সকালে।সমাজসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় বইপ্রেমী একাদশ ১০ রানে অপসংস্কৃতিবিরোধী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করে বইপ্রেমী একাদশ সব উইকেট হারিয়ে ৮২ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ৭২ রান করে অপসংস্কৃতিবিরোধী একাদশের সবাই আউট হয়ে যান।ব্যতিক্রমধর্মী এই টুর্নামেন্টের খবর পেয়ে মাঠে গিয়ে আয়োজক ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন। পুরস্কার হিসেবে বই এবং বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। গত ২৩ মে শুরু হওয়া এই টুর্নামেন্টে সাতটি দল অংশ নেয়। প্রতিদিন সকাল ছয়টায় খেলা শুরুর আগে খেলোয়াড়দের মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম এবং প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে শপথবাক্য পাঠ করানো হয়।একজ জাগরণের আহ্বায়ক সুজন সারওয়ার বলেন, তরুণ ও যুবকদের ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস গঠন, মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত, দেশপ্রেম, বই পড়াসহ সব ধরনের ভালো গুণ অর্জন এবং খারাপ বিষয়গুলো পরিত্যাগের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।