সচেতনতা বাড়াতে প্রচারপত্র বিলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানব পাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সিরাজগঞ্জে প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে প্রচারপত্র বিলি করা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে অভিবাসীদের নিয়ে কাজ করা স্থানীয় বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট ফর ডিজঅ্যাডভান্টেজড পিপল (ডিডিপি) এই কার্যক্রম শুরু করেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া হাটে লোকজনের হাতে এই প্রচারপত্র তুলে দেওয়া হয়। এ সময় মানব পাচারের খারাপ দিকগুলো তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন ডিডিপির নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা, কর্মকর্তা নাদিম হোসেন, সাবেক ইউপি সদস্য জাকির হোসেন প্রমুখ।