প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘দেশের অধিকাংশ নারী-পুরুষের অসচেতনতার কারণে জনসংখ্যা বেড়েই চলেছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হলে আগে আমাদের সচেতনতা বাড়াতে হবে।’ গতকাল শুক্রবার নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস এ এম রফিকুন্নবীর সভাপতিত্বে বক্তব্য দেন নীলফামারীর পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।