সচেতনতা বৃদ্ধিতে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গর্ভবতী নারীদের রক্তস্বল্পতা প্রতিরোধে আয়রন ও ফলিক অ্যাসিড ট্যাবলেটের অধিকতর ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার রায়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা সদর ধানগড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন।