প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুদের ক্যানসার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আশিক ফাউন্ডেশনকে সহায়তা সামগ্রী দিয়েছে এমজিএইচ গ্রুপ। ১৫ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক শিশু ক্যানসার দিবস’ উপলক্ষে গতকাল বুধবার এ সামগ্রী দেওয়া হয়।এ উপলক্ষে এমজিএইচের চেয়ারম্যান এম গাজীউল হক জানান, আশিক ফাউন্ডেশনের কাজ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশুদের জীবনে কিছুটা হলেও উপশম দেবে। ক্যানসারে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করায় প্রতিষ্ঠানগুলোকে তিনি অভিনন্দন জানান।আশিক ফাউন্ডেশন চিকিৎসা, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং দূরের রোগীদের আবাসনের ব্যবস্থার মাধ্যমে ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য কাজ করছে। বিজ্ঞপ্তি।