প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী বলেছেন, দুর্যোগ মোকাবিলায় মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। তাই বড় দুর্যোগে ক্ষতির পরিমাণও কমে এসেছে। তিনি বলেন, সরকার সব সময় দুস্থদের পাশে ছিল এবং এখনো আছে। প্রতিমন্ত্রী গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি এ অনুষ্ঠানের আয়োজন করে। সোসাইটির চেয়ারম্যান শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও জেলা ইউনিটের সেক্রেটারি নুরুল আনোয়ার চৌধুরী।