সচেতনতা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে ও ফরিদপুরের প্রধান প্রধান সড়ক যানজটমুক্ত রাখতে ব্যাটারিচালিত অটোবাইক মালিক ও শ্রমিকদের নিয়ে সচেতনতাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পৌর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। জেলা ব্যাটারিচালিত অটোবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন। শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্কাস হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র শেখ মাহতাব আলী প্রমুখ।