প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব কিডনি দিবসে গতকাল বৃহস্পতিবার ‘শিশুদের কিডনি রোগ: শুরুতেই প্রতিরোধ’ প্রতিপাদ্যে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা হয়েছে। মেডিকেল কলেজের পার্শ্ববর্তী ধরধরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা হয়। এতে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বক্তব্য দেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান মো. নাজমুল ইসলাম। এর আগে কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা বের হয়। হাসপাতালের নবম তলায় হয় সেমিনার। মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আফজল মিয়া ও ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার হোসেন চৌধুরী বক্তব্য দেন।