সচেতনতা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয়ে প্রজনন স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়াতে সভা হয়েছে। নারী উন্নয়ন ফোরাম কমলগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে গতকাল এ সভা হয়। সভায় সভাপতি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোসাদ্দেক আহমদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পারভীন আক্তার। আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবীর, উপজেলা নারী উন্নয়ন ফোরাম সম্পাদক ইউপি সদস্য মেরি রালফ। সভায় বাল্যবিবাহ বন্ধ, ছাত্রীদের প্রজনন স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, যৌন হয়রানি ও ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হয়।