সচেতনতা সৃষ্টিতে পঞ্চগড় ঘুরে গেলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ, পর্যটন এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাইসাইকেলে সারা দেশ ভ্রমণে বের হওয়া দলটি বুধবার পঞ্চগড় পৌঁছেছে। পরদিন দলের তিন সদস্য জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন।দলের তিন সদস্য হলেন দিলীপ চৌধুরী, আঞ্জেলা চৌধুরী ও খন্দকার আহম্মদ আলী। তাঁরা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে গত ২১ অক্টোবর যাত্রা শুরু করেন। একে একে তাঁরা দেশের ৬৪টি জেলা ভ্রমণ করবেন। বৃহস্পতিবার এ দলটি ৫৭তম জেলা পঞ্চগড় ভ্রমণ করেন।বৃহস্পতিবার সকালে ভ্রমণকারী দলের তিন সদস্য পঞ্চগড়-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে পরিবেশ, পর্যটন ও মুক্তিযুদ্ধ নিয়ে মতবিনিময় করেন। এরপর তাঁরা প্রেসক্লাবে আসেন। দুপুরে তাঁরা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে দেখা করেন। বিকেলে দলটি বাংলাবান্ধা জিরো পয়েন্ট দেখতে যায়। গতকাল শুক্রবার সকালে তাঁরা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন।