সচেতনতা সৃষ্টিতে রেলওয়ের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনে কাটা পড়ে মৃত্যু ঠেকাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের সৈয়দপুর জেলা পুলিশ (জিআরপি) গতকাল শনিবার থেকে মাসব্যাপী গণসচেতনতামূলক কর্মসূচি পালন করছে। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি উদ্বোধন করেন।

এ উপলক্ষে রেলওয়ে পুলিশ গতকাল শোভাযাত্রা বের করে।

পুলিশ সুপার বলেন, রেললাইনের ধারে হাঁটার সময় অনেকে মুঠোফোনে কথা বলে থাকেন। তাঁরা পেছনে ট্রেন আসছে এটা খেয়াল করেন না। ফলে ট্রেনে কাটার প্রবণতা বাড়ছে। সম্প্রতি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। রেললাইনে বসে থাকা, গরু চরানো, শিশুদের খেলাধুলাও করা যাবে না।

এ ছাড়া রেলগেট বন্ধ থাকলে অতিক্রম না করা, চলন্ত ট্রেনে মুঠোফোনে সেলফি না তোলা, রেললাইনের ধারে দোকান না বসানো ইত্যাদি বিষয়ে সচেতন করা হবে জনগণকে। এ জন্য স্টেশনে স্টেশনে পোস্টার লাগানো হবে। এক মাস ধরে জনসাধারণের মধ্যে প্রচারপত্র বিলি করা হবে।