প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকাসক্ত বন্দীদের নিয়ে গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় নেত্রকোনা জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা হয়েছে। কারা তত্ত্বাবধায়ক মো. আমিরুল ইসলাম সভাটি পরিচালনা করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরুণ কান্তি শিকদার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সিভিল সার্জন বিজন কান্তি সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ইউসুফ আলী, কারাধ্যক্ষ আমজাদ হোসেন, উপকারাধ্যক্ষ মনজুরুল ইসলাম প্রমুখ। সভায় মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট বন্দীরা মাদককে ‘না’ বলার শপথ নেন। আলোচনা শেষে বন্দীদের জন্য নাটিকা চোখ মেলে তাকাও ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ঘুণ প্রদর্শিত হয়। নেত্রকোনা প্রতিনিধি