প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ছোট পরিবারের ধারণার উন্মেষ, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব এবং নবজাতকের যত্ন বিষয়ে এক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এই ক্যাম্পেইনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিকিৎসক সেকেন্দার আলী। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক দেওয়ান মোর্শেদ কামালের সভাপতিত্বে ক্যাম্পেইনে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক আবদুস সামাদ, সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী, জেলা তথ্য কর্মকর্তা সাবিহা আকতার প্রমুখ।