সচেতনতামূলক মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ-দুর্ঘটনায় ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জে মহড়া অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে বেলা ১১টায় এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি, সদর হাসপাতাল, প্রথম আলো বন্ধুসভা এবং শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় করণীয়, অগ্নিপ্রতিরোধ ও অগ্নিনির্বাপণ; সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার, ভূমিধস ও বিধ্বস্ত ভবনের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারকাজ পরিচালনা, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দান, অ্যাম্বুলেন্সে রোগী বহন ইত্যাদির মহড়া প্রদর্শিত হয়। ঘণ্টাব্যাপী মহড়া শেষে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে সভা হয়।