প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় ‘মুজিবনগর সম্মিলিত নাগরিক সমাজের’ উদ্যোগে গতকাল সোমবার দুপুরে ইভ টিজিং ও মাদক বিষয়ে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে৷ পৌর এলাকার মুজিবনগর ঈদগাহ মাঠে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌরসভা মেয়র শ ম জয়নাল আবেদীন প্রমুখ৷ আলোচনায় বক্তারা বলেন, সংসারে অভাব-অনটন থাকলে ইভ টিজিং ও মাদক গ্রহণের প্রবণতা বেড়ে যায়৷ তাই সবার সহযোগিতায় এই অবক্ষয় থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে৷ নেত্রকোনা প্রতিনিধি