সচেতনতামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এক সচেতনতামূলক সভা গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজারের কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল বাংলাদেশ কমলগঞ্জ শাখা এ সভার আয়োজন করে। হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল বাংলাদেশ কমলগঞ্জ শাখার সভাপতি সাব্বির এলাহীর সভাপতিত্বে সম্পাদক পিন্টু দেবনাথের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের যুক্তরাজ্য শাখা সভাপতি আনোয়ার মুরাদ ও বাংলাদেশের নির্বাহী প্রধান এস এম কাইয়ূম।