সচেতনতামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতাবিরোধী কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল সোমবার বেলা ১১টায় শেরপুর থানা চত্বরে সভা হয়েছে। উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এ সভার আয়োজন করে। সভায় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতারা যোগ দেন। উপজেলার কমিউনিটি পুলিশিং ফোরামের সমন্বয় কমিটির সদস্যসচিব মো. ফরহাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন থানার ওসি খান মো. এরফান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমামেরা।