সচেতনতামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গতকাল সোমবার বিকেলে চোরাচালানবিরোধী সচেতনতামূলক সভা হয়েছে। বিজিবি আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল ইসলাম। বিজিবির সহকারী পরিচালক এ বি এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভূঁঞা, বল্লভপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন পাটোয়ারী, শুভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সভায় চোরাচালান বিষয়ে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এ ছাড়া সীমান্ত চোরাচালান রোধে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণকে অনুরোধ জানানো হয়।