সচেতনতামূলক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ, মাদক, ইভ টিজিং, জঙ্গিবাদকে ‘না’ আর স্যানিটেশনকে ‘হ্যাঁ’ বলার মধ্য দিয়ে জয়পুরহাটে গতকাল শনিবার সচেতনতামূলক সভা হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী অংশ নেন। সদর উপজেলা প্রশাসন ও জামালপুর ইউনিয়ন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিয়নের দাদড়া উচ্চবিদ্যালয়ের মাঠে সভায় সভাপতিত্ব করেন ইউএনও আমিনুল ইসলাম। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুর রহিম, পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান প্রমুখ।