প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার সাধারণ মানুষকে আইনি সহায়তা দিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম। বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম, কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শারমিন সুলতানা, মহিলাবিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, বিশালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেসমিন পারভিন, উপজেলা লাইট হাউসের সমন্বয়ক রকিবুল হক খান প্রমুখ।
শেরপুর (বগুড়া) প্রতিনিধি