প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ীর পাংশা উপজেলা শাখা গতকাল বৃহস্পতিবার স্তন ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শাহিদা রহমান। বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ও পরিষদের সহসভাপতি শাহিদা আহমেদ, সাধারণ সম্পাদক রওশন আরা কাকলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আনজুয়ারা সুমী, পাংশা পৌরসভার কাউন্সিলর ইয়াসমীন প্রমুখ।