সচেতনতামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে প্রাণিখাদ্য ও ওষুধে ভেজাল মেশানোর প্রবণতা প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সচেতনতামূলক সভা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে সভাটি হয়। ইউএনও মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে ‘প্রাণিখাদ্য ও ওষুধে ভেজাল প্রতিরোধে কী করণীয়’ শীর্ষক সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাজাহান আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হেলাল আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা রেজাউল করিম, কৃষি কর্মকর্তা আজহারুল ইসলাম সিদ্দিকী ও উপজেলা পোলট্রি শিল্প মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম খান।