সচেতনতামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা ঠেকাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পুলিশের উদ্যোগে গত রোববার জনসচেতনতামূলক সভা হয়েছে। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ভূঁয়াই বাজার এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে ওই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েদ আলম সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী প্রমুখ। মোহাম্মদ খায়রুল আলম জানান, ২০-দলীয় জোটের ডাকা অবরোধে বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। এ ধরনের ঘটনা ঠেকাতে জনসচেতনতা সৃষ্টিতে জেলার বিভিন্ন স্থানে সভা হচ্ছে।