প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপেক্স মিলনায়তনে গতকাল রোববার স্বাস্থ্য বিভাগ আয়োজিত নিয়মিত টিকাদান কার্যক্রমে পিসিভি ও আইপিভি সংযোজন উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী হেফায়েত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে ইউএনও পঙ্কজ ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ মো. নূর, আবদুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সভা শেষে অনুষ্ঠানস্থলেই এক শিশুকে টিকা দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।