পারিবারিক খাবার সমৃদ্ধকরণের মাধ্যমে শিশুর অপুষ্টি প্রতিরোধ করতে সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল সোমবার ময়মনসিংহের নান্দাইলে সভা হয়েছে। ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি কর্তৃপক্ষ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম। আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষজ্ঞ চিকিৎসক মো. নুরুজ্জামান, মহিলাবিষয়ক কর্মকর্তা ফারহানা ইসলাম, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান, সামাজিক যোগাযোগ সমন্বয়কারী আবদুল্লাহ আল মামুন, সংস্থাটির স্বাস্থ্য ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সভাপতি হান্নান মাহমুদ প্রমুখ। সভায় শিশুবিশেষজ্ঞ নুরুজ্জামান বলেন, জন্মের পর থেকে শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে। প্রয়োজনীয় পুষ্টির জন্য ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চাদের শুধু বুকের দুধ পান করাতে হবে।