সচেতনতামূলক সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সচেতনতামূলক সভা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা বিভাগ এর আয়োজন করে। উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতান উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন। কাল শনিবার (২৫ এপ্রিল) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি