প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করদাতাদের কর দিতে উদ্বুদ্ধ করতে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে গত রোববার সন্ধ্যায় দাউদকান্দিতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি উপজেলা মিলনায়তনে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসাদুজ্জামান। এতে দাউদকান্দির পৌর মেয়র আবদুস সাত্তার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া, দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তারসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।