সচেতনতামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গভর্নেন্স প্রজেক্টের উদ্যোগে বাল্যবিবাহ, যৌতুক ও যৌন হয়রানির বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নিকলী জিসি পাইলট উচ্চবিদ্যালয়ে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, ইউএনও মো. মাহবুব আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ বি ছিদ্দিকুর রহমান, ওসি এ কে এম মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।