সচেতনতামূলক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা চা-বাগানে গতকাল সোমবার মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক সভা হয়েছে। মৌলভীবাজারের ডায়রিয়া ও নিউমোনিয়া প্রতিরোধ কর্মসূচির আওতায় মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা প্রকল্প (এমএনএইচ) এ সভার আয়োজন করে। বেলা একটার দিকে বাগানের হাসপাতাল চত্বরে এ সভা শুরু হয়। সভায় মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্ণালী দাশ, চিকিৎসা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সভায় বাগানের দেড় শতাধিক মা অংশ নেন।