সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা, নবজাতক ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির উদ্যোগে গতকাল মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইলে বিশিষ্ট ব্যক্তিদের এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল পৌর শহরের চণ্ডীপাশা মহল্লার তিশা নিশা ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহানুর আলম। অন্যদের মধ্যে নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা, বেতাগৈর, নান্দাইল ও আচারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান যথাক্রমে মো. আবুল হোসেন সরকার, মো. মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর আবদুল কাদিরসহ নানা পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।