সচেতনতামূলক সভা চকরিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেছেন, মোটর যান আইন মেনে চললে ৯৮ ভাগ দুর্ঘটনা কমে আসবে। নিজের স্বার্থেই মোটর যান আইন মানতে হবে।
গতকাল বুধবার সকালে কক্সবাজারের চকরিয়ায় উপজেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে মোটর যান আইন-সংক্রান্ত সচেতনতামূলক সভায় পুলিশ সুপার এ কথা বলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার মো. মাসুদ আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিলেট পূর্বাঞ্চল শাখার সভাপতি মৃণাল কান্তি দাশ, কক্সবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, যুগ্ম সম্পাদক কামাল আজাদ, চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আজিমুল হক প্রমুখ।