প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপেয় পানির সংকটের কারণ হিসেবে ‘সচেতনতার অভাবকে’ দায়ী করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পানিসংকট নিরসনে সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল রোববার সকালে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ওয়াসা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।