সচেতনতায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের স্বার্থে আইন হয়। কিন্তু প্রয়োগ হয় না। এর পেছনে রয়েছে আইন সম্পর্কে না জানা। সিলেটের হোটেল মালিক ও শ্রমিকদের শ্রম আইন সচেতনতার বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। গত শনিবার রাতে নগরের মহাজনপট্টি এলাকায় সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সচেতনতামূলক কর্মসূচি চালানোর বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বার্ষিক সভার সিদ্ধান্ত অনুযায়ী শ্রম আইন সম্পর্কে সচেতন করতে হোটেল মালিক ও শ্রমিকদের নিয়ে একটি কমিটি করে সচেতনতামূলক কর্মসূচি বছরজুড়ে চালানো হবে।